তরঙ্গ এডুকেশন ডেভলপমেন্ট ফাউন্ডেশন (টিইডিএফ) একটি প্রতিশ্রুতিবদ্ধ আর্থ-সামাজিক, মানবিক ও অলাভজনক বে-সরকারি উন্নয়নমূলক সংস্থা। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই সামাজিক পরিবর্তনের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। তরঙ্গ কেবলই একটি সংস্থা নয়, এটি একটি মানবিক পরিবর্তনের নাম। যার মাধ্যমে একটি বৈষম্যহীন ও স্বনির্ভর সমাজ গড়ে তোলা, যেখানে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করে, একটি সচেতন সমাজ গঠন করাই মূল্য লক্ষ্য। আমরা বিশ্বাস করি, উন্নত প্রশিক্ষণ, পরিবেশ ও জলবায়ু সুরক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত, শিক্ষা ও প্রযুক্তি নির্ভর আগামী, নারীর ক্ষমতায়ন ও সুরক্ষা, সামাজিক উন্নয়ন ও পুনর্বাসন এবং মানবিক সহায়তা পেলে প্রতিটি মানুষই সম্পদে পরিণত হতে পারে। আমাদের দীর্ঘ পথচলার অভিজ্ঞতা ও নিষ্ঠাই আমাদের সাফল্যের মূল ভিত্তি।